বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে

 
নিজস্ব প্রতিবেদক : ২৫শে এপ্রিল কুরিয়ারের লোক সেজে একদল হামলাকারী বাংলাদেশি সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধুকে কুপিয়ে হত্যা করে। ধারাবাহিক হত্যাকা-গুলোর মধ্যে এটা সব থেকে সাম্প্রতিক। বাংলাদেশে এটাই প্রথম যৌনতার কারণে কাউকে হত্যা করেছে জঙ্গিরা।২০১৩ সাল থেকে শুরু হওয়া হত্যাকাণ্ডের প্রচারণায় এটা নতুন দিকে বিস্তৃত হওয়ার ইঙ্গিত। টার্গেট হওয়া ব্যক্তিদের তালিকা বিস্তৃত হয়ে তাতে যুক্ত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও দুজন বিদেশি।

time pic_125851

এদিকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আইএস ও আল-কায়েদার মতো আন্তঃদেশীয় সন্ত্রাসী সংগঠনের অবস্থান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। এই আল-কায়েদায় আঞ্চলিক শাখা জুলহাজ হত্যার দায় স্বীকার করেছে। আর কয়েকদিন আগে ৫৮ বছর বয়সী ইংরেজি অধ্যাপক হত্যার দায় স্বীকার করেছে আইএস। এ ধরনের হত্যকা- প্রথম শুরু হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। ঢাকার উত্তরে শাহবাগ আন্দোলনে সম্পৃক্ত ধর্মনিরপেক্ষ ব্লগার আহমেদ রাজীব হায়দারের মৃতদেহ উদ্ধার করা হয়। পরের বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশি মার্কিনি লেখক ও ধর্মনিরপেক্ষ ব্লগার অভিজিত রায়কে চাপাতি দিয়ে খুন করে হামলাকারীরা। এরপর ২০১৫ জুড়ে ব্লগারদের ওপর একের পর এক ধারাবাহিক হত্যাকা- অব্যাহত ছিল। জঙ্গিরা অভিজিতের প্রকাশক ফয়সাল আরেফিন দিপনকেও হত্যা করে। জঙ্গিরা দ্রুতই তাদের টার্গেটের লিস্ট বিস্তৃত করতে থাকে। হত্যা করে দু’জন বিদেশিকে। একজন ৫০ বছর বয়সী ইতালিয়ান নাগরিক সিজার তাভেলা। অপরজন ৬৬ বছরের জাপানি নাগরিক কুনিও হোশি। ২০১৫ সালের অক্টোবরে একজন খ্রিস্টান যাজক হামলা চেষ্টা থেকে বেঁচে যান। ২০১৬ সালের প্রথমে দেশের উত্তরে একজন হিন্দু পুরোহিতকে হত্যা করা হয়।

 

 

বিশ্লেষকরা বলছেন, সরকারের প্রতিক্রিয়া সাহস দিচ্ছে খুনিদের। প্রতিবেদনে আরও বলা হয়, বেশ কয়েকটি হামলার দায় আইসিস বা আল-কায়েদা সংশ্লিষ্টরা স্বীকার করলেও সরকার বিষয়টি অস্বীকার করে আসছে। তারা বলছে, বাংলাদেশে কোন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় নেই। গতবছর সরকার ধর্মনিরপেক্ষ ব্লগারদের ওপর হামলার কারণে স্থানীয় জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে। জুলহাস হত্যার পরও কর্তৃপক্ষ আইসিস বা আল-কায়েদার সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ প্রকাশ অব্যাহত রেখেছে।

 

 

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার দায় চাপিয়েছেন বিরোধী দলগুলোর ওপর। তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য এসব গুপ্ত ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত বিএনপি জামায়াত জোট। বিশ্লেষকরা অবশ্য, বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রভাব নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আইসিসের অনলাইন ম্যাগাজিন দাবিকেও বাংলাদেশ নিয়ে লেখা হয়েছে। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘আইএস-এর সরাসরি উপস্থিতি আছে কি না তা তর্কসাপেক্ষ। কিন্তু এখানে তাদের এক ধরনের শাখা (ফ্রাঞ্চাইজ) যে আছে তা নিয়ে এখন সন্দেহ পোষণ করাটা অত্যন্ত কঠিন।’

 

 

আইসিস-এর সাম্প্রতিক ম্যাগাজিনে বাংলাদেশে তাদের নেতার পরিচয় দেয়ার বিষয়টির প্রতি ইঙ্গিত করে আলী রিয়াজ বলেন, তারা ওই শাখা বা অনুসারী গোষ্ঠীকে শনাক্ত করেছে। তিনি আরও বলেন, যেটা স্পষ্ট তা হলো বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহতভাবে অবনতি হয়েছে। মার্কিন সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএইড’র কর্মকর্তা খুন হওয়ার পর কয়েকজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এর নিন্দা জানান। ২৮শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচারের আওতায় আনার আহ্বান জানান। ক্রমবর্ধমনা আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আলী রিয়াজ বাংলাদেশের পরিস্থিতি উন্নয়নের সম্ভাবনা নিয়ে সন্দিহান বলে মন্তব্য করেন।

 

 

তিনি বলেন, ‘পরিস্থিতি হয়তো পাল্টাতে পারে। কিন্তু আমার শঙ্কা হলো, তেমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশে কি ঘটছে তা নিয়ে সরকার এক ধরনের অস্বীকার করার প্রবণতার মধ্যে রয়েছে বলে মনে হচ্ছে। প্রধানমন্ত্রী ও অন্য কর্মকর্তাদের বিবৃতিতে এটা স্পষ্ট। সেটা পরিবর্তন না হলে, পরিস্থিতি উন্নয়নের কোনো লক্ষণ আমি দেখছি না। তাদের অস্বীকৃতি উগ্রপন্থার জন্য একটি পরিবেশ সৃষ্টিতে সহায়ক হচ্ছে। আর আমরা হত্যাকাণ্ডের বিস্তারে সেটা দেখতে পাচ্ছি।’