বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

1115গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, ফাতেহা পাঠ ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে জেলার টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে অবতরণ করেন তিনি। এদিন শেখ হাসিনা সদর উপজেলার ঘোনাপাড়ায় নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট, মধুমতি নদীর ওপর চাপালি সেতু, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি এবং জাতীয় মহিলা সংস্থা ভবন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সেখানে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানি-গোবরা নতুন রেললাইন প্রকল্প এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি কোটালিপাড়া উপজেলার অধীনে ১০০টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক স্কুলে ল্যাপটপ বিতরণ করবেন। বিকেলে রাজধানীতে ফিরে আসার আগে প্রধানমন্ত্রী কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আইডিয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা করবেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে