বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নার্সদের আমরণ অনশনে অসুস্থ ১৯

 
নিজস্ব প্রতিবেদক : নার্সদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে ১৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের অনশনস্থলে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তিনজন অসুস্থ হলে তাদের দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

29-04-16-Diploma-Nurses_Press-Club-Front-1

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির (বিবিজিএনএস) সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানান, এক মাসের বেশি সময় ধরে তারা অবস্থান করছেন। আর কতো দিন না খেয়ে থাকবেন।যাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাদের অবস্থা পরে কি হবে বলতে পারছি না। ঢামেকে চিকিৎসাধীনরা হলেন- নাসরিন আক্তার, মিনারা আক্তার ও পারভীন আক্তার। অনশনস্থলে যাদের স্যালাইন দেওয়া হয়েছে তারা হলেন- পটুয়াখালী নার্সিং কলেজ থেকে পাস করা প্রতিভা, বগুড়ার লিপি, সিরাজগঞ্জের ফেরদৌসী, জুলেখা, কুষ্টিয়ার মরিয়ম, লুৎফুন্নেসা, পাবনার শিরিন, টাঙ্গাইলের রুনা, সালমা আক্তার, ঢামেকের রানু, সিলেটের শারমিন, যশোরের নার্গিস, শেরপুরের বেবি, বরিশালের ইতি আক্তার, রোজিনা ও তাসকিনা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে