বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্নমতের সুরক্ষায় রাষ্ট্র আন্তরিক না: সুলতানা কামাল

 

নিজস্ব প্রতিবেদক : উগ্র মৌলবাদীরা যেমন ভিন্ন মতের মানুষদের বিরুদ্ধে সহিংস হয়ে উঠছে, তেমনি রাষ্ট্র ভিন্ন মতের সুরক্ষায় আন্তরিকতার পরিচয় দিচ্ছে না বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও ইসলামী চিন্তাবিদরা।শুক্রবার সন্ধ্যায় এক বেসরকারী টেলিভিশনে দেয়া বিশেষ প্রতিবেদনে তারা এমন মন্তব্য করেন।সংবাদপত্রের খবর বলছে উগ্র জঙ্গিগোষ্ঠী গেল ১৪ মাসে ভিন্নমত ও ধর্মালম্বীদের বিরুদ্ধে মোট ৩৪ টি হামলা চালিয়েছে। যাতে খুন হন ৩৫ জন, এবং আহত শতাধিক। বেশির ভাগ ক্ষেত্রে দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তায় খুন করে পালিয়ে গেছে খুনিরা। কিন্ত এমন ঘটনার পরও তারা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে।

128061_1

 

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলছেন, সরকার ভিন্ন মতের মানুষদের সুরক্ষায় আন্তরিক নয়।তিনি বলেন, এ ধরনের হত্যাকা- ঘটে গেলে রাষ্ট্র চায় না এটার কোনো বিচার হোক কিংবা হত্যাকারীরা ধরা পড়–ক। কিন্তু তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক স্বদিচ্ছা এবং উদাসীনতার যে অভাব রয়েছে তা বুঝা যাচ্ছে। ভিন্নমত ও ধর্মালম্বীদের বিচার না চাওয়া যেমন দুঃখজনক এবং রাষ্ট্রের না পারাটাও আমাদের জন্য দুঃখজনক।

 

তিনি আরো বলেন, গণতান্ত্রিকতার মধ্যে দিয়ে মানুষ যেমনি নিজের মতো করে বিকশিত হতে পারে সেই জন্যই মানুষ রাষ্ট্র প্রতিষ্ঠা করে। বাংলাদেশে ঘটে যাওয়া অধিকাংশ হত্যাকা-ের দায় স্বীকার করেছে একাধিক ইসলামী জঙ্গি সংগঠন।এ বিষয়ে শোলাকিয়া মসজিদের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাউসুদ বলেন, ইসলামী সমাজে কোনো ব্যক্তি যদি ইসলামের বিরুদ্ধে যায় এবং সেটি যদি আল্লহর বিরুদ্ধে যায়, সেটি সে প্রকাশ করতে পারে। কিন্ত উসকানি দিতে পারেন না। ইসলাম মৌলিকভাবে মানুষকে সংকীর্ণ করে না, যে প্রকৃত মুসলমান সে অত্যন্ত উদার হয়। তিনি আরো বলেন, বিশেষ করে তরুণরা ইন্টারনেট ভিত্তিক ইসলামী জ্ঞান আহরণ করে ভুল পথে পরিচালিত হচ্ছে। একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সব শ্রেণির মানুষ সচেতন না হলে এসব তৎপরতা বন্ধ হবে না বলে মনে করছেন তারা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে