,

দেশে কিছু ছিটেফোটা গুপ্তহত্যা চলছে : ইনু

henuনিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকার সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। কিন্তু দেশে কিছু ছিটেফোটা গুপ্তহত্যা ও অতর্কিতে হামলার ঘটনা চলছে। আজ শুক্রবার কুষ্টিয়ার সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার এরই মধ্যে ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা এবং কলাবাগানের হত্যা, রাজশাহীর হত্যাসহ সব হত্যাকাণ্ডের তদন্ত করছে। বেশির ভাগ মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সুতরাং যারা বলছেন, সরকার জঙ্গি এবং গুপ্তহত্যাকারীদের ব্যাপারে উদাসীন, তা সত্যি নয়। জঙ্গিদের সঙ্গে নিজেদের সম্পর্ক আড়াল করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’

তিনি বলেন, ২১ আগস্টে শেখ হাসিনার হত্যাচেষ্টাকারী খুনি ও জঙ্গিদের পক্ষে যারা ওকালতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈতিক বন্ধুরা গুপ্তহত্যার অপরাজনীতির সঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বাতিল করে আইনের শাসন বাস্তবায়নের জন্য সব অপরাধীকে বিচারের আওতায় আনছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে