,

আরো ২৩ বীরাঙ্গনা পাচ্ছে মুক্তিযোদ্ধা স্বীকৃতি

151515নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শিগগিরই আরো ২৩ বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেয়া হবে। তাদের নামে গেজেট প্রকাশের বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে সাংসদ মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষিত তালিকার ভিত্তিতে প্রথম পর্যায়ে ৪১ জন ও দ্বিতীয় পর্যায়ে ২৬ জনসহ এ পর্যন্ত ৬৭ জন বীরাঙ্গনার নামে গেজেট প্রকাশিত হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী বীরাঙ্গনাদের কোন তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে নেই। তবে মুক্তিযুদ্ধ যাদুঘরে বীরাঙ্গনাদের একটি তালিকা সংরক্ষিত রয়েছে। এ ছাড়া বীরাঙ্গনা হিসেবে তালিকাভূক্তির জন্য প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই ক্রমে বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের নাম গেজেটে প্রকাশের বিষয়টি চলমান রয়েছে।

বেগম ফজিলাতুন নেসা বাপ্পির অপর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের স্বাধীনতাবিরোধী রাজাকার, আল-বদর, আল-শামসদের চিহ্নিত করে তাদের তালিকা সরকার প্রণয়ন করবে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এক সম্পূরক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের সরকার ব্যাংকের মাধ্যমে সহজশর্তে ও স্বল্প সুদে গৃহঋণ দেবে। এ বিষয়টি ইতোমধ্যে সরকার অনুমোদন দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে