,

এইচআইভি ঝুঁকিতে ঢাকার ১৫ হাজার ভাসমান পুরুষ

 

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর খোলা আকাশের নিচে প্রায় ২০ হাজার যুব জনগোষ্ঠীর বসবাস। এ জনগোষ্ঠীর সংখ্যা ৭২ শতাংশ বা প্রায় ১৫ হাজার ভাসমান পুরুষ। এদের প্রত্যেকেরই টাকা বিনিময়ে যৌনকাজের অভিজ্ঞতা আছে এবং এ বৃহৎ জনগোষ্ঠী এইচআইভি ঝুঁকিতে রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিল জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

hands-red-ribbonBre

রাজধানীর ব্র্যাক সেন্টারে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) যুব সম্প্রদায়ের প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সেমিনারে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। লিংক আপ বাংলাদেশ, মেরী স্টোপস বাংলাদেশ এবং পপুলেশন কাউন্সিল যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

 

পপুলেশন কাউন্সিল জানায়, ঢাকা শহরে খোলা আকাশের নিচে প্রায় ২০ হাজার যুব জনগোষ্ঠীর মধ্যে ৪৪৭ জনের তথ্য নেওয়া হয়েছে। রাস্তায় বসবাস করা এসব মানুষ গড়ে ১৪ বছর বয়সেই যৌনকাজের অভিজ্ঞতা অর্জন করে। এদের ২৮ শতাংশ রেলস্টেশনে, ১৫ শতাংশ লঞ্চঘাটে, ৩৬ শতাংশ রাস্তায় ও অন্যান্য স্থানে ২২ শতাংশ বসবাস করে। এদের ৯২ শতাংশ অবিবাহিত, আর বিবাহবিচ্ছেদের পর রাস্তায় এসেছে ১ শতাংশ।

 

সেমিনারে গবেষকরা বলেছেন, রাস্তার যুব জনগোষ্ঠীর ৯৮ শতাংশই কোনো না কোনো কাজ করে। এদের ৮০ শতাংশ বলেছে, তারা অর্থের বিনিময়ে যৌনকাজ করে। পাশাপাশি ৮৮ শতাংশ বলেছে, বিভিন্ন সময়ে তারাও নানাভাবে যৌন নির্যাতনের শিকার। ৭৭ শতাংশের শারীরিক নির্যাতনের অভিজ্ঞতা আছে। অচেনা মানুষ, অন্য যুবক, বাড়ি বা অফিসের নিরাপত্তাকর্মী বা মালিকের হাতে এরা নির্যাতিত হয়েছে। এদের কাজের ও বসবাসের স্থানে মাদকের ব্যবহার যেমন বেশি, তেমনি প্রয়োজনের সময় কনডম তারা পায় না। গবেষকেরা বলছেন, এরা অধিকতর এইচআইভি ঝুঁকির মধ্যে আছে।

সেমিনারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ওবায়দুর রবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে