,

শেষ ধাপের তফসিল ঘোষণা, ৭২৪ ইউপিতে ভোট ৪ জুন

 
নিজস্ব প্রতিবেদক : ষষ্ট বা শেষ ধাপের ৭২৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ ধাপে ভোট গ্রহণ হবে আগামী ৪ জুন। আগামী ৯ মে মনোনয়নপত্র জমার শেষ সময়।এছাড়া মনোনয়নপত্র বাছাই ১১ ও ১২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ২০ মে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং অফিসারা।

ইউপি-নির্বাচন_75876

বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, ইউপি নির্বাচনের শেষ ধাপে ৭২৪ ইউপির ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।তিনি বলেন, ‘শেষ ধাপেও সুষ্ঠু নির্বাচনে জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউপিগুলোতে ভোটগ্রহণ করা হবে।’এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের, ১৫ মার্চ তৃতীয় ধাপের, ২৮ মার্চ চতুর্থ ধাপের ও ২১ এপ্রিল পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি।এবার সারা দেশে সাড়ে ৪ হাজার ইউপিতে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ