বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবারো বাড়বে গৃহস্থালী-যানবাহনে গ্যাসের দাম ’

 

 

নিজস্ব প্রতিবেদক : গৃহস্থালি ও যানবাহনের ক্ষেত্রে গ্যাসের দাম আবারো বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী।বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত বাণিজ্য-সহায়ক পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া চলছে। রান্নার কাজ ও গাড়িতেই মোট গ্যাসের ২০ শতাংশ ব্যয় হয়ে যায়। অথচ এ থেকে সরকার পায় মাত্র ১ হাজার ৩০ কোটি টাকা। অথচ এই পরিমাণ গ্যাস শিল্প খাতে গেলে ৮০ হাজার কোটি টাকার সুবিধা পাওয়া যেত।

2016_01_28_16_06_51_oW7hqxW7X4JQGojSas1V4f7c5MOD6D_original

 

২০১৫ সালের ১ সেপ্টেম্বর গৃহস্থালি কাজে এক বার্নারের গ্যাসের চুলা ব্যবহারের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা এবং দুই বার্নারের চুলা ব্যবহারের জন্য ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা হয়। একই সময় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) প্রতি ইউনিট ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়।তবে সার উৎপাদন ও বিদ্যুৎ প্রকল্প উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর আপাতত কোনো চিন্তা নেই বলে জানান জ্বালানিসচিব।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি ছিলেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক