,

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্বেগ

13055321_1180036828682625_8496322786664612244_nরাজধানীর কলাবাগানে নিজ বাসায় ইউএস এইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তন্ময়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা এবং এখন পর্যন্ত অপরাধীদের ধরতে কোনো দৃশ্যমান উন্নতি চোখে না পরায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, দেশে ক্রমবর্ধমান এই খুনের ঘটনা একদিকে জনমনে উদ্বেগ ও অসস্তি বাড়াবে অন্যদিকে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজকেও প্রশ্নের মুখোমুখি দাড় করাবে। জনগনের সার্বিক নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। তাই এ ধরনের অপরাধ দমন ও প্রতিরোধে রাষ্ট্রকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংস্থা যত দ্রুত সম্ভব, অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছে।
‘সার্বক্ষণিক অপরাধ মনিটরিং সেল’ খোলার সিদ্ধান্ত স্বাগত জানিয়ে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেছেন, এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সকল উইং এর কাছ থেকে সমন্বিত তথ্য পাওয়া সম্ভব হবে। তবে সেই সাথে পুলিশ বাহিনীকে আরো দক্ষ করে তোলার লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ, অপরাধীদের শনাক্ত করার জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার, উন্নত পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং ভালো কাজের তাৎক্ষণিক পুরস্কারের ব্যবস্থা করতে হবে।
তিনি কলাবাগান হত্যাকান্ডের পর অপরাধীদের হাতে আহত পুলিশ সদস্যর উন্নত চিকিৎসা নিশ্চিত করারও আহবান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে