,

২ মে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

11111নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে ২ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এক সভায় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ কথা জানান।

এ বিষয়ে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, ‘বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে আগামী ২ মে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করবেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।’

এ সময় শান্তনু আরো বলেন, ‘৩ মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাবিতে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আন্দোলন শেষে তাঁরা সবাই নিহত অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সঙ্গে দেখা করবেন। এ দিন যেহেতু আমাদের আলটিমেটামের শেষ দিন, তাই এর অগ্রগতি জানতে রাবি উপাচার্যের সঙ্গে দেখা করব। সেখানকার পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

৪ মে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও রাবি শিক্ষক সমিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে বলেও জানান শাহ আজম শান্তনু।

শাহ আজম শান্তনু আরো বলেন, ‘আমরা আন্দোলন থেকে কখনো সরে যাইনি। আমরা সাত দিনের আলটিমেটাম দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনকে আরো বেগবান করার চেষ্টা করেছি। সে ক্ষেত্রে আমরা অনেকটা সক্ষমও হয়েছি। আমরা আলটিমেটামের সিদ্ধান্তের আগেই আন্দোলনে ফিরে এসেছি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে থাকব।’

গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টানা পাঁচ দিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজও রয়েছে নানা ধরনের কর্মসূচি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ