রিজার্ভ চুরির ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ (ভিডিও)
ফিলিপাইনের কাছ থেকে আপাতত রিজার্ভ চুরির তিন ভাগের এক ভাগ বা ৩১ মিলিয়ন ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ। বাকি ৫০ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা কম। মামলা করে এই টাকা ফিরিয়ে আনতেও লাগতে পারে দীর্ঘ সময়।
বাংলাদেশে রিজার্ভ চুরি নিয়ে ফিলিপাইনের সিনেটে প্রথম শুনানি হয় গেল ১৫ই মার্চ। গোড়াতে চুরির টাকা খরচের সাথে জড়িতদের ধরাই ছিল কঠিন কাজ। কিন্তু পরে বাংলাদেশ সরকারের ক্রমাগত চাপ আর প্রয়োজনীয় দলিলপত্র দেয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। বিশেষ করে ৫, ১২ এবং ১৭ এপ্রিলের শুনানিতে সিনেটে স্বশরীরে হাজির করা হয় অভিযুক্তদের। অভিযুক্তদের একজেনর কাছ থেকে অর্থ আদায় ছিল বড় অগ্রগতি। কিন্তু সে অগ্রগতি হোচট খায় ৯ই মে ফিলিপাইনের জাতীয় নির্বাচনের কারণে। ভোটের প্রচারে সদস্যরা ব্যস্ত হয়ে পড়ায় অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে সিনেটের শুনানি ও তদন্তের কাজ। এ কারণে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র ৩০ মিলিয়ন ডলার প্রাপ্তি নিয়ে।
ম্যানিলায় বাংলাদেশের রাষ্টদূত জন গোমেজ বলেন, ‘আমাদের কাছে ১৭ মিলিয়ন টাকা হাতে চলে আসছে। এই টাকা সেন্ট্রাল ব্যাংকে পাঠানো হবে। আমার সাথে একজন যোগাযোগ করেছেন তিনি চাচ্ছেন ১৩ মিলিয়ন ডলার ফেরত দিতে। আমি মনে করি বাকি ৫০ মিলিয়ন ডলার ফেরত পেতে একটু সময় লাগবে’।
সিনেটের ৬টি শুনানিতে সনাক্ত হয়েছে চুরির টাকা আনা ও খরচের নেপথ্যে কাজ করেছে রিজাল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি।
বাংলাদেশে রিজার্ভের চুরি যাওয়া টাকা উদ্ধারের বিষয়টি নির্ভর করছে এখন আরসিবিসি ব্যাংকের ওপর। কারণ এই ব্যাংকের শাখা থেকেই চুরি গেছে ৮১ মিলিয়নের পুরো টাকা। আর সিনেটের শুনানি এবং আনুসাঙ্গিক তৎপরতার মাধ্যমে বুঝা গেছে পুরো টাকা এসেছে রিজাল ব্যাংকের একটি ব্রাঞ্চে এবং বেরও হয়ে গেছে সেই ব্রাঞ্চ থেকে। ফলে পুরো টাকাটা উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দায়িত্ব নির্ভর করছে রিজাল ব্যাংকের ওপর।
https://www.youtube.com/watch?v=X6S6eA5vXMU











