বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান ইইউ’র

 

নিজস্ব প্রতিবেদক : জনগণের মৌলিক অধিকার হিসাবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৮টি দেশের এই জোট বলেছে, সব নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া পৃথক পৃথক বিবৃতিতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

eu-577x400

ইইউ’র মুখপাত্রের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, এক মাসের কম সময়ে বাংলাদেশে তিনটি সহিংস আক্রমনের ঘটনা ঘটেছে। ৬ এপ্রিল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে) আইনের একজন ছাত্রকে, ২৩ এপ্রিল (রাজশাহী বিশ্ববিদ্যালয়ে) ইংরেজি বিভাগের একজন অধ্যাপককে এবং সর্বশেষ গত সোমবার (রাজধানীর কলাবাগানে) দুইজন সমকামী অধিকার কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে এসব হত্যাকাণ্ডের পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিচার হওয়া প্রয়োজন। এসব ঘটনার ভিকটিমদের পরিবারের প্রতি ইইউ গভীর সমবেদনা জানাচ্ছে।সুইজারল্যান্ড দূতাবাসের দেয়া এক বিবৃতিতে অনলাইন, সাংস্কৃতিক ও অধিকার কর্মীদের ওপর সাম্প্রতিক আক্রমণের নিন্দা জানানো হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর হুমকি সৃষ্টি করেছে, যা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এসব হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে দোষিদের বিচারের আওতায় আনা প্রয়োজন।

 

ফরাসি দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। এতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক