,

জোড়া খুন: মামলা ডিবিতে, কিলিং মিশনে ৪, রেকি করে ৩

140916_1নিউজ ডেস্ক : সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকার মাহবুব রাব্বী তনয় হত্যাকাণ্ডের মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় মামলা ডিবিতে হস্তান্তর করা হয় বলে বাংলামেইলকে জানিয়েছেন রমনা জোনের এডিসি মো. জসিম।

এদিকে খুনের ঘটনায় সাত প্রত্যক্ষভাবে অংশ নেয়। এদের সবাইকে নিজ চোখে দেখেছেন বলে জানিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা।

তিনি বলেন, ভবনের দ্বিতীয় তলায় জুলহাজ স্যারের রুমে ঢোকে ৪ জন, ভবনের মেইন গেটের ভেতরে দুই জন ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। আর একজন বাইরে দাঁড়িয়ে ছিল।

তিনি আরও বলেন, ভবনের ওপরে যাওয়া ৪ জনের মাথায় ক্যাপ ছিল। নীল রঙের গেঞ্জি প্যান্টের সঙ্গে ইন করা এবং পায়ে কালো জুতা ছিল। আর খুনিরা ভেতরে ঢুকে ৪ থেকে ৫ মিনিট অবস্থান করেছিল।

বুধবার দুপুরে রাজধানীর কলাবাগানের ৩৫ লেক সার্কাস রোডের আছিয়া নিবাস ভবনের নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা সাংবাদিকদের এসব কথা জানান। এই ভবনের নিজ বাসাতে খুন হোন জুলহাজ ও তনয়। জুলহাজ বাংলাদেশের প্রথম সমকামী ম্যাগাজিন ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন। তার বন্ধু তনয়ও সমকামি ছিলেন বলে জানিয়েছেন তাদের বন্ধু।

এর আগে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা (জুলহাজরা) একটি সংগঠন করত। সেখানে কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত সমস্যা অথবা কোনো সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠী ঘটনাটি ঘটিয়েছে কি না কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। দুই-চারদিন গেলেই এই বিষয়ে সিদ্ধান্তে আসতে পারব।

কিলিং মিশনে সাত জন জড়িত থাকার কথাও জানান পুলিশ কমিশনার। আর খুনিদের যে ব্যাগটি কেড়ে নেয়া হয়েছে তাতে গুরুত্বপূর্ণ আলামত মিলেছে বলেও জানান তিনি।

গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর পরদিন কলাবাগান থানায় চার/পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন জুলহাজের ভাই মিনহাজ মান্নান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে