,

আদালতে শফিক রেহমান

113778_115নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমানকে আজ আবার আদালতে নেয়া হয়েছে। দুপুরে তাকে চিফ মেট্রোপলিটন কোর্টের ৮ নং আদালতে নেয়া হলেও পুলিশ নতুন করে রিমান্ডের কোন আবেদন করেনি।

আদালতে শফিক রেহমানের আইনজীবিরা শারিরিক আবস্থা ও বয়স বিবেচনায় শফিক রেহমানকে চিকিৎসা ও ডিভিশন দেবার আবেদন জানাবেন বলে জানিয়েছেন।

এসময় আদালতে শফিক রেহমানের স্ত্রী ও তার আইনজীবিরা উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ বিষয়ে শুনানী শুরু হয়নি।

এর আগে, ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি পুলিশের কার্যালয়ে নেয়া হয়। ওই দিন দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের ৩ আগস্ট পল্টন থানায় দণ্ডবিধি আইনের ১২০-বি ধারায় এ মামলা করেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান।

মামলার এজাহারে যুক্তরাষ্ট্র বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এর পেছনে বিএনপি নেতাদের হাত আছে বলে সজীব ওয়াজেদ জয়ের করা অভিযোগের কথাও এজাহারে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ