বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা আগুন দিয়ে হত্যা করেছে, তারাই গুপ্তহত্যায় মদদ দিচ্ছে : প্রধানমন্ত্রী

PMনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তারাই এখন গুপ্তহত্যার মদদ দিচ্ছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের উন্নয়ন চায় না, তারা সুপরিকল্পিতভাবে গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘অজুহাত তুলে তুলে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, এদের পেছনে কারা আছে? খুব স্বাভাবিকভাবে যারা একসময় চেষ্টা করেছে প্রকাশ্যে আন্দোলনের নামে ডাক দিয়ে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, লঞ্চে আগুন, প্রাইভেটকারে আগুন, সিএনজিতে আগুন। বিভিন্নভাবে আগুন দিয়ে পুড়িয়ে যখন তারা দেখল যে না সরকার উৎখাতও করা যায় না। কিছুই যায় না, তাদেরই মদদ আছে এই গুপ্তহত্যায়।’

‘এখন তারা প্রকাশ্য আন্দোলনের নামে মানুষ হত্যা করে যখন, শত শত মানুষ মেরে যখন কিছু করতে পারেনি, এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে, যেটা খুব স্পষ্ট বোঝা যায় যে, এর পেছনে কারা এই ঘটনা ঘটাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক