বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বার্নিকাট

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়ের নির্মম হত্যাকা-ে কূটনৈতিক পল্লীতে তোলপাড় চলছে। ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সে মতে প্রতিক্রিয়াও আসছে। ঘটনার রহস্য অনুসন্ধানে ঢাকাকে সর্বাত্মক সহায়তা করতে এরই মধ্যে ওয়াশিংটনের তরফে প্রস্তাব দেয়া হয়েছে।

161-650x410_125496

ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় প্রয়াস নিশ্চিত করার বিষয়ে সরকারের ওপর কূটনৈতিক ও অভ্যন্তরীণ চাপ বাড়ছে। বিষয়টি নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে দফায় দফায় যোগাযোগ অব্যাহত রয়েছে। জানা গেছে, এ নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট আনুষ্ঠানিক বৈঠকে বসছেন।আজ বুধবার সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।