,

অসহিষ্ণুতা থেকে সহিংসতা বাড়ছে বাংলাদেশে : রবার্ট ওয়াটকিন্স

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে একের পর এক মুক্তচিন্তার অধিকারকর্মীদের হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ দেশে অসহিষ্ণুতা থেকে সহিংসতা দিন দিন বাড়ছে বলেও মন্তব্য করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স।তিনদিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী এবং ইউএসএআইডির কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার পর জাতিসংঘের এই প্রতিক্রিয়া এলো।

1461673664

মঙ্গলবার এক বিবৃতিতে ওয়াটকিন্স বাংলাদেশে ভিন্নমতাবলম্বীদের একের পর এক হত্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অধিকারকর্মীদের ওপর এ ধরনের হামলা বন্ধ হওয়ার কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না। জুলহাজ মান্নান এবং মাহবুব তনয় একই ধরনের সহিংস জঙ্গি হামলার সর্বশেষ শিকার বলে জাতিসংঘ মনে করছে।
সোমবার বিকালে রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে খুন করা হয় জুলহাজ (৩৫) ও তনয়কে (২৬)। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক প্রটোকল অ্যাসিসটেন্ট জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাত ভাই। তিনি সমকামীদের অধিকারের পক্ষের সাময়িকী ‘রূপবান’ সম্পাদনায় যুক্ত ছিলেন। এর দুইদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে একই কায়দায় খুন করা হয়।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে অসিহিষ্ণুতা থেকে সহিংসতা বেড়েই চলেছে এবং সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে যাদের মতের অমিল রয়েছে- তারাই এর শিকার হচ্ছে। দুই দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাও এ ধরনের একটি ঘটনা ছিল।’
রবার্ট ওয়াটকিন্স বলেন, সব মানুষেরই সন্ত্রাস, ভীতি এবং বৈষম্যহীন পরিবেশে বাঁচার অধিকার রয়েছে বলে জাতিসংঘ বিশ্বাস করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে