,

মুস্তাফিজ এখন বিশ্বের এক নম্বর বোলার : পরিকল্পনামন্ত্রী

mostofa_kamal-1428150063নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘মুস্তাফিজ এই মুহূর্তে আমাদের জাতীয় গর্ব। তিনি দেশকে অনেক উঁচু মর্যাদায় নিয়ে গেছেন। মুস্তাফিজ এখন সন্দেহাতীতভাবে বিশ্বের ১ নম্বর বোলার।’

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীও মুস্তাফিজের অনেক প্রশংসা করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। মুস্তাফিজ দেশের ক্রীড়াজগতের উন্নয়নে কাজ করছেন। একটি জাতি তখনই উন্নত হবে, যখন ওই জাতি অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নতি করবে।’

আজকের একনেক সভায় মোট ৬ হাজার ১০০ কোটি টাকার নয়টি প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পগুলোর অন্যতম হলো ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবন নির্মাণ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে