বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগানে জোড়া খুন প্রশিক্ষিত গোষ্ঠীর কাজ : চিকিৎসক

julhasনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে ব্লগার হত্যার মিল রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুরে নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত শেষে ঢামেক মর্গের সামনে সাংবাদিকদের  এ কথা জানান ডা. সোহেল।

সোহেল বলেন, ‘তাঁদের মাথায়, মাল্টিপল চপ অন (বেশ কিছু কোপানোর চিহ্ন) ছিল, ধারালো অস্ত্রের আঘাত যেটা আরকি।  ভারি ধারালো অস্ত্রের আঘাত ছিল।  এ আঘাতের কারণে ওঁরা মারা গেছেন।  আমার মনে হয়েছে, তারা টোটালি প্রশিক্ষিত একটা গোষ্ঠী। যারা টার্গেট করে আসছে যে আমাকে এ জায়গাটাতে মারতে হবে। তারা সেম জায়গায়, একই জায়গায় মেরেছে।’

এদিকে সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু তনয় খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অস্ত্র আইনে। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তনয়কে খুন করে দুর্বৃত্তরা। খুন করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তাকর্মীকে জখম করে তারা। পরে রাস্তায় টহলরত এক পুলিশ কর্মকর্তাকেও তারা আহত করে।

জুলহাজ মান্নান বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। সমকামী ও তৃতীয় লিঙ্গের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করতেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা