বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় শিক্ষককে কুপিয়ে হত্যা

2222কুষ্টিয়া প্রতিনিধি : ভেড়ামারা উপজেলায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে সঙ্গে থাকা নিহতের ভাইকেও। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলায় ফকিরাবাদ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মজিবর রহমান মাস্টার(৬৪)। তিনি ফকিরাবাদ গ্রামের বাসিন্দা ও ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে ফকিরাবাদ জামে মসজিদে নামাজ শেষ করেন মজিবর মাস্টার ও তার ভাই মিজানুর রহমান। এরপর তারা বাড়ি ফেরার সময় হামলার শিকার হন। কয়েকজন দুর্বৃত্ত দুই ভাইকে মসজিদের পাশেই এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যান মজিবর মাস্টার।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মিজানুরকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে পুলিশ শিক্ষকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় সিসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধর হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা