বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়কে হত্যার ষড়যন্ত্র: মাহমুদুর রহমান ৫ দিনের রিমান্ডে

mahmudur_rahman_10997নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলা রহস্য উদ্‌ঘাটনে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, সজীব ওয়াজেদ জয়কে হত্যা, অপহরণ ও ষড়যন্ত্রের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে।

এদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লা মিয়া। তাঁরা দুজনই আদালতকে বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সব মামলায় তিনি জামিন পেয়েছেন। তিনি যাতে জামিনে বেরিয়ে যেতে না পারেন, সে জন্য তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত মাহমুদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গতকাল রোববার এক ব্রিফিংয়ের মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, সোমবার মাহমুদুর রহমানকে আদালতে নিয়ে রিমান্ডের জন্য আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। ওই মামলা তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হয়। এরপর গত শুক্রবার শফিক রেহমান দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এই মামলায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা