বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়মিত বেঞ্চে তনুর হত্যাকারীদের গ্রেফতারের রিট

105731_14নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতারের নির্দেশনা চেয়ে করা রিটটি নিয়মিত বেঞ্চে পাঠানোরআদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১২, ১৮ ও ২০ এপ্রিল আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ। এরপর আবেদনকারী আইনজীবী ফের বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বাধীন বেঞ্চে নিয়ে যান। পরে আদালত মামলাটি সুপ্রিম কোর্টের অবকাশ শেষে (০২ মে খুলবে সুপ্রিম কোর্ট) নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

আদালতে আবেদনকারী আইনজীবী ইউনুচ আলী আকন্দ উপস্থিত ছিলেন। তিনি বলেন, অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে আবেদনটি উপস্থাপন করবো।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সকালে তনুর খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা চেয়ে এ রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা