কাশিমপুর কারাগারে হামলা-গুলি, কারারক্ষী নিহত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে গাজীপুরের সুরক্ষিত কাশিমপুর কারাগারে হামলা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় এক কারারক্ষী নিহত হন।নিহতের নাম রুস্তম আলী।আজ সোমবার দুই মোটরসাইকেল আরোহী কারাগারের প্রধান ফটকে হঠাৎ করে গুলি চালালে এই নিহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ছুটে এসে গুলি চালাতে শুরু করে।গুলিতে কারারক্ষী রুস্তম আলী মাটিতে লুটিয়ে পড়ে।পরে হামলাকারীরা পালিয়ে যায়।এই হামলা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।











