,

অবশেষে কমলো জ্বালানি তেলের দাম, পেট্রোল ৮৬ অকটেন ৮৯ টাকা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর অবশেষে জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল বিক্রি হবে প্রতি লিটার যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকায়; যার বর্তমান মূল্য ৯৯ টাকা ও ৯৬ টাকা।অর্থাৎ পেট্রোল-অকটেনের দাম লিটার প্রতি কমেছে ১০ টাকা। ডিজেল-কেরোসিনের দাম তিন টাকা করে কমিয়েছে সরকার। বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

CNG20160424123234

রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাত ১২টার পর থেকেই নতুন এই দর কার্যকর হবে।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলের দাম উঠেছিল ১২২ ডলার। এরপর ২০১৩ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ওই সময় পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ায় সরকার।

 

এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে আরো আগেই। তাই নানা মহল থেকেই দাবি ওঠে তেলের দাম কমানোর। তবে সরকার বিষয়টি মানছিল না। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান পুষিয়ে নিতেই সরকার দাম সম্বনয় করছিল না বলে বলা হচ্ছিল।এরআগে দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। ৩১ মার্চ এই তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো সিদ্ধান্ত নেয় সরকার।ফার্নেস অয়েলের হ্রাসকৃত মূল্য কার্যকর হওয়ার তিনদিনের মধ্যে খবর আসে পেট্রোল-ডিজেলের দামও কমছে। তবে তখন জানা যাচ্ছিল, এর জন্য ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ