,

ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি

Imran-H-Sarkerনিজস্ব প্রতিবেদক : আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে। আজ রোববার সন্ধ্যায় তাকে হত্যার হুমকি দেয়া হয় বলে ইমরান নিজেই জানিয়েছেন। রাতে তিনি তার ভেরিফাই ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুকে ইমরান এইচ সরকার লেখেন, আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ‘ইউনাইটেড কিংডম’র কোড সম্বলিত একটি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে- আমাকে খুব শীঘ্রই হত্যা করা হবে। আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন- কোনো উত্তর দেয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কিভাবে খুন করবেন জানতে চাইলে কল কেটে দিয়েছে।

আমি জানি এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর।

যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয় না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে?

প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কি না? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ