,

এবার ‘লীগ সমর্থক’ হতে নিবন্ধনের আহ্বান তারানার

2016_02_08_09_54_45_mQXwPskwUvlo1s4xOyx5hXnGWbrrNX_originalনিউজ ডেস্ক : এবার বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হতে নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

শনিবার (২৩ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিংক দিয়ে সেখানে নিবন্ধন করতে বলেন।

তারানা হালিম প্রথমে বাংলায় লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করুন।’ এরপর লিংকটি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘Join Us as Bangladesh Awami League Supporters’।

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে এই http://bit.ly/1TOSIJO লিংকে যেতে হবে ইচ্ছুকদের।

পেজটিতে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধন করতে হলে সেখানে পুরো নাম, লিঙ্গ, জন্মতারিখ, মুঠোফোন নম্বর, ই-মেইল আইডি, জেলাসহ উল্লেখ করতে হবে ইচ্ছুককে।

পরবর্তীতে তার সঙ্গে কোন মাধ্যমে যোগাযোগ করা হবে, তাও জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে নিবন্ধনে ইচ্ছুককে ই-মেইল, ফোন, মোবাইল বা মেইল— এ চারটির যেকোনো একটিতে ‘টিক’ চিহ্ন দিতে হবে।

এদিকে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে না বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৪ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে‌‌র সামনে মোবাইল টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেল আয়োজিত এক সচেতনতা র‌্যালিতে তিনি ওই কথা বলেন।

তারানা বলেছেন, ‘৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ১ মে সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এর পরে খুব স্বল্প সময়ের মধ্যেই অনিবন্ধিত সিমগুলি একেবারেই বন্ধ হয়ে যাবে।’

এদিকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে নিবন্ধনের আহ্বানে অনেকেই আপত্তি তুলেছেন। তারা বলছেন, একটি দলের সমর্থক বা কর্মী হতে নিবন্ধনের কী প্রয়োজন?

প্রতিমন্ত্রীর পোস্টটির নিচেই একজন কমেন্ট করেছেন, ‘আপনাদের কি নিবন্ধন ছাড়া কাজ নেই? নিবন্ধন না করলেও তো আমরাই দেশের নাগরিক, কর্মী, তাই নয় কি?’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ