,

১ মে ৩ ঘণ্টা বন্ধ থাকবে অনিবন্ধিত সিম

Tarana20160424053335নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্দেশনা অনুযায়ী ৩০ এপ্রিলের (শনিবার) মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে ১ মে (রোববার) সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার জাতীয় প্রেসক্লাবে বায়োমেট্রিক সিম পুনঃনিবন্ধনের সচেতনতা বাড়াতে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের আয়োজিত এক র্যালির পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘প্রথমদিন তিন ঘণ্টা অকার্যকর থাকার দুই একদিন পর অনিবন্ধিত সিম আবার কিছু সময়  বন্ধ থাকবে। এভাবে এক সময় সিমটি একেবারেই বন্ধ  হয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘গত দুই সপ্তাহে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই গতি যদি অব্যাহত থাকে তাহলে আমাদের টার্গেট পূর্ণ হবে। আজ (রোববার) পর্যন্ত আমরা সাত কোটি অতিক্রম করেছি।’

তারানা হালিম বলেন, আমাদের হিসেব মতে ১৩ কোটির উপরে সিম হোল্ডার আছে। এদের মধ্যে যারা অবৈধ ভিওআইপি ব্যবসা করে ও সাংঘর্ষিক কর্মকাণ্ডে সিমগুলো ব্যবহার করে তারা এই প্রক্রিয়ার কারণে ঝরে পড়বে।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় পরিচয় পত্রে ভুল থাকার কারণে যারা নতুন করে জাতীয় পরিচয় পত্র করতে দিয়েছেন, তাদেরও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে কোনো অসুবিধা হবে না। জাতীয় পরিচয় পত্র সংশোধনের আবেদন পত্রের নম্বর দিয়ে সিম নিবন্ধন করা যাবে।’

বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেল এর সিইও পিডি শর্মা ও রুবাবা দৌলা মতিনসহ এয়ারটেলের ঊধর্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ