,

রাজধানীর আশুলিয়ায় স্ত্রীকে ‘গলাকেটে হত্যা’ করল স্বামী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশুলিয়ায় সীমা (২২) নামের এক পোশাকশ্রমিককে তার স্বামী রেজাউল ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশ।রোববার ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার বাবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সীমা আক্তার পাবনার ফরিদপুর থানার বিয়ালবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি জিরাবো এলাকার ‘টি ডিজাইন গার্মেন্ট’ নামের পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

savar-ashulia-dakati-md20151213182851

পুলিশের দাবি, স্বামী রেজাউল ধারালো অস্ত্র দিয়ে সীমাকে হত্যা করেছেন। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।পুলিশ সূত্র জানায়, আজ ভোরে নিজ ঘরে সীমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তার স্বামী রেজাউল। পরে সকালে ঘরের মধ্যে প্রতিবেশীরা তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, রেজাউল কী কারণে তার স্ত্রীকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে