,

‘নির্বাচন সুষ্ঠু হয়েছে আগের দুই ধাপের চেয়ে’

 

 

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দুই ধাপের চেয়ে তৃতীয় ধাপ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দীন আহমদ।শনিবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।

CEC2015030116363620151229163731

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া ছিল। কেন্দ্রে অনিয়মের অভিযোগে ১৬৪ জন কর্মীকে ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজনকে ১ মাসের এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অনিয়মের কারণে ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সার্বিকভাবে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। আগের দুই ধাপের মতো এবারও নারী ভোটারের সংখ্যা ছিল উল্লেখযোগ্য।’নির্বাচনে সহিংসতা শূন্যের কোটায় আনা যায় কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সব রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ সহযোগিতা করলে অবশ্যই নির্বাচনকেন্দ্রিক সহিংসতা শূন্যের কোটায় আনা সম্ভব।’

নির্বাচনে দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য ভোটারদেরও ধন্যবাদ। আগামীতেও এভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ