,

সবুজবাগে ক্লিনিকে নবজাতক বিক্রির চেষ্টা, মালিকসহ আটক ৪

new_born_baby+jugantor_10804নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে নবজাতক বিক্রির অভিযোগে র‌্যাব একটি ক্লিনিকের মালিকসহ চারজনকে আটক করেছে।

শনিবার বেলা ৩টার দিকে তাদের আটক করা হয়। এ সময় র‌্যাবের অভিযানে এক নবজাতকও উদ্ধার হয়।
তবে তাৎক্ষণিকভাবে র‌্যাব আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি।

র‍্যাব জানায়, সবুজবাগের নন্দীপাড়ায় তালুকদার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনসিস সেন্টারে নবজাতক বিক্রি হচ্ছে-এমন গোপন সংবাদে র‌্যাব-৩ অভিযান চালায়।

পরে ওই ক্লিনিকের মালিক ও তিন কর্মচারীকে আটক করা হয়। এরপর নবজাতককে উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর সিপিসির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক আহমেদ বলেন, আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে- তিন দিন আগে শামীমা নামের এক নারী ওই নবজাতকের জন্ম দেন। কিন্তু অভাবের কারণে নবজাতকের ভরণ-পোষণ করতে পারবেন না চিন্তা করে তিনি বিক্রির জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে বলেন।

মুশতাক আহমেদ আরও বলেন, শামীমাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে