,

হাত-পা বেধে গৃহবধুকে গণধর্ষণ

 
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেবাবাদ এলাকায় শুক্রবার ভোরে সনাতন ধর্মাবলম্ভী এক গৃহবধুকে হাত-পা বেধে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। পরে তাকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষণকারীরা বিভিন্ন ভাবে ওই গৃহবধুর পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে বলে জানা যায়।

images
স্থানীয় গ্রাম পুলিশ শ্রী শুনিল চন্দ্র সরকার জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ওই গৃহবধুকে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে জানান তার প্রতিবেশী এক মহিলা। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে হাত-পা ও মুখ বাধা বিবস্ত্র অবস্থায় দেখতে পাই। তার মুখে বাধা কাপড় খুলে তার শরীর ডেকে দিয়ে হাত ও পায়ের বাধন খুলে দিলেও অচেতন অবস্থায় থাকে। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পড়ে সন্ধ্যায় তাকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধু জানান, শুক্রবার ভোর ৩ টার দিকে প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হলে পারিবারিক শত্রুতার জের ধরে পূর্ব থেকে ওত পেথে থাকা স্থানীয় গোপাল চন্দ্র সরকার, ফনেন্দ্র চন্দ্র সরকার, খগেন্দ্র সরকার, তরু চন্দ্র সরকার তাকে তুলে নেয়। পরে তাকে পাশের একটি নির্জন বাড়ীতে নিয়ে কাপড় খুলে মুখ বেধে রশি দিয়ে হাত-পা বেধে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে রাতের কোন এক সময় ওই বাড়ীর পাশে নিয়ে কলা গাছের সাথে বেধে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে কে বা কারা হাসপাতালে ভর্তি করে। এক ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় এক নারী উম্মি রানী জানান, সকালে বাড়ির পিছনে গিয়ে তাকে বিবস্ত্র ও হাত-পা বাধা অবস্থায় দেখতে পাই। তাকে হত্যা করা হয়েছে ভেবে চিৎকার করে লোকজন ঝড়ো করে তাকে উদ্ধার করে দেখি জীবিত রয়েছে। পড়ে তাকে হাসপাতালে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া জানান, রাত ৯ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ