,

নৌ ধর্মঘট স্থগিত

full_742979048_1461301286নিউজ ডেস্ক : ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে ধর্মঘট স্থগিত হওয়ার পর ঢাকা থেকে বরিশালের উদ্যেশে কয়েকটি লঞ্চ ছেড়ে যায়।

এদিকে, সারাদেশে নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি নিরসনে শনিবার মালিক-শ্রমিক সমন্বয় সভা ডাকা হয়েছে। শ্রম মন্ত্রণালয় আয়োজিত এ সভা শনিবার বিকেল ৪টায় শ্রম পরিদপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের এ সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার থেকে বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে