,

দায়িত্বে অবহেলা: গাজীপুরের এসপি ও ২ ওসিকে প্রত্যাহারের নির্দেশ

18318-polceগাজীপুর প্রতিনিধি : তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কাপাসিয়া থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।ওসিরা হলেন, আসাদুজ্জামান ও রকিবুল হক।

বৃহস্পতিবার বিকেলে ইসির উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত প্রত্যাহারের নির্দেশসংক্রান্ত তিনটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ওই সব কর্মকর্তার বদলে উপযুক্ত ব্যক্তি নিয়োগ দেওয়া হোক।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৩ এপ্রিল শ্রীপুরসহ দেশের ৬২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে