বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ উইকেটের জয় পেল মুস্তাফিজের হায়দারাবাদ

download (70)আইপিএলের নবম আসরে এই প্রথম ১০ উইকেটের জয়। গুজরাট লায়ন্সকে কোনো পাত্তাই দিলো না হায়দারাবাদ। কোনো উইকেট না হারিয়েই জয়ে ছিনিয়ে নিলেন ডেভিড ওয়ার্নারা। তাও আবারে ৩১ বল বাকি থাকতেই।  টস জিতে কেন ফিল্ডিং নিয়েছিলেন সানরাইজার্স হায়দারাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, সেটা প্রমাণ করেছেন দলটির বোলাররা। এদিন দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার আর বারিন্দার স্রানরা। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক গুজরাট লায়ন্স।  সানরাইজার্স বোলারদের সামনে একা এক সুরেশ রায়নাই যেন লড়াই করেনন। অ্যারোন ফিঞ্চ আর ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটে ভর করে আগের তিন ম্যাচে দারুণ জয় পেয়েছিল গুজরাট লায়ন্স। তবে চতুর্থ ম্যাচে এসে আর দারুণ ব্যাটিং লাইনআপটি নামের প্রতি সুবিচার করতে পারেনি। শুধু রায়না ছাড়া।  ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন গুজরাটের অধিনায়ক রায়না। অথচ এই ইনিংসে নেই কোনো ছক্কার মার। ৯টি ছিল বাউন্ডারির মার। বাকিগুলো এসেছে সিঙ্গেল-ডাবল থেকে।  টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গুজরাট। রান তোলার আগেই আউট হয়ে যান অ্যারোন ফিঞ্চ। ১৭ বলে ১৮ রান করে আউট হয়ে যান ব্রেন্ডন ম্যাককালামও। এছাড়া সর্বোচ্চ ১৪ রান করেন রবীন্দ্র জাদেজা। বাকিরা ছিল আসা-যাওয়ার মিছিলে।  মুস্তাফিজের বলে বোল্ড হলেন সদ্য বিয়ে করে আসা রবীন্দ্র জাদেজা। ৪ ওভার বল করে ১৯ রান দেন মুস্তাফিজ। ভুবনেশ্বর কুমার নেন ২৯ রানে ৪ উইকেট।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার