,

মামলার মাধ্যমে টাকা উদ্ধারের কথা ভাবছে না বাংলাদেশ ব্যাংক

 
নিজস্ব প্রতিবেদক : মামলা করার মাধ্যমে লুট হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারের চিন্তা-ভাবনা করছে না বাংলাদেশ ব্যাংক। সরাসরি আইনি প্রক্রিয়ায় না গিয়ে বিকল্প পন্থা হিসেবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যা মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স নামে পরিচিত সেই পদ্ধতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সূত্র জানিয়েছে, ফিলিপাইনের সিনেট কমিটির শুনানি, দেশটিতে থাকা বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা ও রাষ্ট্রদূতের পাঠানো তথ্যে সে আভাসই দেওয়া হয়েছে।

index_124834

এদিকে, বুধবার ফিলিপাইনের সিনেট কমিটির চেয়ারম্যান রালফ রেক্টো এক বিবৃতিতে আহ্বান করেছেন উদ্ধার হওয়া অর্থ হস্তান্তরের জন্য একটি তারিখ নির্ধারণ করার জন্য। কারণ হিসেবে তিনি বলেছেন, আগামী ৩০ জুন দেশটির প্রেসিডেন্ট অ্যাকুইনো ক্ষমতা ছাড়বেন।বাংলাদেশকে অর্থ হস্তান্তর করতে হলেও ফিলিপাইনের আদালতের অনুমতি লাগবে। সেক্ষেত্রে বাংলাদেশকেও আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে বলে জানিয়ে দিয়েছে ফিলিপাইন।

 

সূত্র জানিয়েছে, অর্থের মালিকানা দাবি করতে বাংলাদেশের কাছে প্রয়োজনীয় আইনি তথ্য-প্রমাণ চেয়েছে ফিলিপাইনের অ্যান্টি মানিলন্ডারিং কাউন্সিল(এএমএলসি)। বাংলাদেশের ফিনান্সিয়্যাল ইন্টিলিজেন্স ইউনিটের কাছে এ সংক্রান্ত তথ্য আছে কি-না তাও জানতে চেয়েছে প্রতিষ্ঠানটি। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা হওয়া অর্থ ফেরত দেওয়ার বিষয়ে এএমএলসির সঙ্গে আলোচনা করে দেশটিতে থাকা বাংলাদেশ ব্যাংকের দুই কর্মকর্তা ও বাংলাদেশের রাষ্ট্রদূত। তখন ফিলিপাইনের এএমএলসি পরিস্কারভাবে বাংলাদেশের প্রতিনিধি দলকে জানিয়ে দিয়েছে, অর্থ নিতে হলে বাংলাদেশকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। সেজন্য পর্যাপ্ত তথ্য-প্রমাণ দিতে হবে বাংলাদেশকে। এ অর্থের মালিকানা বাংলাদেশকে দাবি করতে হবে আদালতে।

 

উর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানোর পরে আইনজীবী ও সংশ্লিষ্ঠ সকল বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে আরো কাগুজে তথ্য সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্রটি জানিয়েছে। আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে কর্মকর্তারা।এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বৃহস্পতিবার বিকেলে বলেন, অর্থ উদ্ধারে আপাতত মামলার কথা ভাবা হচ্ছে না। বিকল্প পন্থা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টগুলো কাজ করছে। মামলা করার প্রয়োজন হলে তখন দেখা যাবে। তিনি আরো বলেন, ফিলিপাইনে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ও বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। তাদের দেওয়া তথ্য নিয়ে কাজ করছেন কনসার্ন ডিপার্টমেন্ট। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গেও আলোচনা হয়েছে। তারাও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।এর আগে গতকাল তিনি বলেছিলেন, রিজার্ভের অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা বিধিসম্মতভাবে গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে