বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থমন্ত্রীর কাছে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

download (69)বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন অর্থমন্ত্রীকে এই প্রতিবেদন দেন। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ।

প্রতিবেদন জমা দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন মাত্র জমা হলো। এটি একটি বড় ধরনের ঘটনা। তাই প্রতিবেদনে কী আছে তা তা সরকার বলবে। সরকার এটা পরীক্ষা-নিরীক্ষা করবে। এ কারণে সরকারকে সময় দিতে হবে।

১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত