,

ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ জবিতে আহত ৫

 
নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নরসিংদী জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।বুধবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয ও প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজনকে পুলিশের কাছে সোপর্দও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ju-university20151206124830

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী জেলা ছাত্রকল্যাণ কমিটির নিজের পছন্দের প্রার্থী বহাল রাখতে ছাত্রলীগের উপ-গ্রুপ জহির রায়হান আগুনের কর্মী রাকিব, ওমর, রিয়াজ, মাহমুদ, রিফাত, হৃদয় এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কর্মী জুয়েল, মোহাম্মদ আলী, সম্রাট, হিমেলের ওপর হামলা করে। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় সিরাজ গ্রুপের পাঁচজন কর্মী আহত হয়েছেন। আহতদের পুরান ঢাকার স্থানীয় সুমনা হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এই ঘটনায় জড়িতদের প্রথমে একটা সমধান দেওয়া হয়েছিল। তারা বিষয়টি অমান্য করে আবার সংঘর্ষ বাধিয়েছে। তবে আমরা খবর দিয়ে হামলাকারী দুইজনকে পুলিশে সোপর্দ করেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে