মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন নথি ছিল শফিক রেহমানের বাসায় : জয়

1416494460_2880_13538নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে আরও বলেন, ‘শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতিমধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সাথেও তার কয়েকটি মিটিং হয়েছে। এই ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় গত শনিবার রাজধানীর নিজ বাসা শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শফিক রেহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় তল্লাশি চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন