মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে হত্যা

 

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ইব্রাহীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা একটার দিকে ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়ায় একটি আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ভায়নাপাড়ার মোন্তাজ ব্যাপারীর ছেলে।

7_20

আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইব্রাহীম হোসেন নিজেও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল (জনযুদ্ধ) এর আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন