,

কারা ফটক থেকে ফের গ্রেফতার মুফতি হারুণ

 
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটক থেকে আবারও গ্রেফতার হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুণ ইজাহার।মঙ্গলবার দুপুরে কারা ফটক থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন।এর আগে, ২০১৫ সালের ২০ জানুয়ারি জামিনে মুক্তি পাওয়ার পরও কারা ফটক থেকে তাকে অন্য মামলায় গ্রেফতার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

 

tmpphpSPpuYp

ওসি জসীম উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মুফতি হারুণের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।এর আগে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বেলা ১২টার দিকে হারুণকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান।হারুণ ইজাহার হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।

 

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর লালখানবাজারে তার পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসার ছাত্রবাসে ২০১৩ সালের ৭ অক্টোবর বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন নিহত হন। ওই ছাত্রবাসের দায়িত্বে ছিলেন মুফতি হারুণ নিজে। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি তাজা হ্যান্ড গ্রেনেড, ১৮ বোতল পিকরিক এসিডসহ বিপুল পরিমাণ বিষ্ফোরক উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ নগরীর খুলশী থানায় হত্যা, বিস্ফোরক ও এসিড আইনে তিনটি মামলা করে। সবগুলো মামলাতেই বাবা ও ছেলেকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে