মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শফিক রেহমান মাছিও মারতে পারেন না : শামসুজ্জামান

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেছেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না, অথচ তাঁর বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ এনে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আরেক সাংবাদিক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। তিনি বলেন, প্রতিদিন দেশে খুন-গুম, হত্যা হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না। অথচ প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার কারণে তার হত্যার আশঙ্কার কথা শুনেই দুই সাংবাদিককে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

Shamsuzzaman-Dudu-released-from-jail

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে ‘গণতন্ত্র ফিরিয়ে দাও-এম ইলিয়াস আলীর সন্ধান দাও-প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, শওকত মাহমুদ, অধ্যাপক আবদুল মান্নানের মুক্তি দাও’ শীর্ষক নাগরিক মানববন্ধনে শামসুজ্জামান এ কথা বলেন।

 
বিএনপির এই নেতা বলেন, সত্যি কথা বলতে গিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কারাগারে রয়েছেন। সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতাকেও রেহাই দেয়নি সত্য কথা বলার জন্য। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক না কেন তাকে শুধু গ্রেপ্তার নয়, গুম করে ফেলবে। তিনি বলেন, ‘আমি অনুধাবন করছি, যেকোনো দিন ভূমিকম্পের মতো এই সরকারের অবৈধ মসনদ কেঁপে উঠে তছনছ হয়ে যাবে। তারা বুঝে ওঠার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে। গণভবন থেকে সরকারি গাড়ি নিয়ে বের হবে আর পরবর্তীতে ব্যক্তিগত গাড়ি নিয়ে হয়তো বাড়িও ফিরে যেতে হতে পারে।’বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ২০-দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন