,

নদীতে গোসলে নেমে ৩ স্কুলছাত্রের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পুনর্ভবা নদীর পানিতে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তারা শহরের বাংগিবেচা ঘাট এলাকায় পুনর্ভবা নদীতে গোসল করতে নামলে নিখোঁজ হয়। পরে বিকেল ৪টায় রংপুর ডুবুরী দল এসে নিখোঁজ ৩ কিশোরের লাশ উদ্ধার করে।মৃতরা হলেন- এসএম সিরাজ উদ্দিন নয়ন (১৬) মো. রাজ (১৫) ও নাদিম ওরফে কালু (১৪)। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী সিরাজ উদ্দিন নয়ন দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার আফসার নান্নুর ছেলে, নবম শ্রেণির শিক্ষার্থী রাজ একই বাড়ির ভাড়াটিয়া সাহাবুদ্দিনের ছেলে এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাদিম একই এলাকার ইকবাল হোসেনের ছেলে।

cghb_116451

স্থানীয়রা জানায়, এই তিন কিশোর বাংগিবেচা ঘাট এলাকায় এসে তাদের সাইকেল তিনটি এক গাছের সংগে বেঁধে রেখে নদীর পানিতে গোসল করতে নামে। এরপর আর তারা উঠে না এলে এলাকাবাসীরা উদ্ধারে চেষ্টা চালায়।রাজের বাবা সাহাবুদ্দিন সাংবাদিকরা জানান, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাজ। দুপুরে বাড়ি ফিরে না আসায় এবং নদীতে কিশোর নিখোঁজের কথা শুনে সেখানে গিয়ে রাজের সাইকেল দেখতে পাই।

 

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাঙ্গিবেচা ঘাট এলাকায় পানিতে গোসল করতে নামলে সেখানে ওই ৩ ছাত্র গভীর পানিতে তলিয়ে যায়। নদীতে পানি প্রবাহ না থাকলেও বালু উত্তোলনের কারণে সেখানে গভীরতা ছিল বেশী। ঘটনাস্থলে তিনটি সাইকেল, তিন জোড়া স্যান্ডেল এবং তিনটি জামা, একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তবে মোবাইলটিতে সিম ছিল না। তাদের উদ্ধারে রংপুর ডুবুরী দলকে সংবাদ দিলে ডুবুরী দল এসে বিকেল ৪টায় ৩ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে