মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বরখাস্ত গাজীপুরের মেয়র

Mannanনিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনে মেয়র এম এ মান্নানকে ওই পদ থেকে আবার সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল সোমবার এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, এম এ মান্নানের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলার বিষয়ে বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগেও মেয়র মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু উচ্চ আদালত সেই আদেশ স্থগিত করেছিলেন।

মেয়র মান্নানকে ১৫ এপ্রিল কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটা সহিংসতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গাজীপুরে নাশকতার একটি মামলায় তাঁকে গত ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় অভিযোগপত্র আদালতে গ্রহণের কথা উল্লেখ করে ১৯ আগস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।

এ ব্যাপারে প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গত বছরের ১২ মে গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার বিধান রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মান্নানকে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। মোট ২২টি মামলায় জামিন পাওয়ার পর গত ২ মার্চ তিনি কারামুক্ত হন।

মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ মার্চ এম এ মান্নান হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন