,

হাতির জন্য আলাদা ফুটওভারব্রিজ হবে : পরিকল্পনা মন্ত্রী

Ealifantনিউজ ডেস্ক : দোহাজারী রামু-কক্সবাজার ঘুমদুন রেললাইনের উপর হাতির জন্য আলাদা ওভারব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।

তিনি বলেন, দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের কাছে ঘুমদুন রেললাইনের যেসব এলাকা দিয়ে হাতি বেশি চলাচল করে সেসব এলাকায় কিছুক্ষণ পরপর রাস্তার মতো ওভারব্রিজ তৈরি করা হবে। যাকে হাতির দল এপার থেকে ওপার যেতে পারে।

মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরের পরিকল্পনামন্ত্রী নিজ কক্ষে এসব কথা বলেন।

অন্যদিকে একনেক বৈঠক শেষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিডিপি) এর জিডিপি প্রবৃদ্ধি, বাজেট ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন ব্যক্তেব্যের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে তিনি বলেন, সিপিডি কখনও ভালো কথা বলে আবার কখনও খারাপ কথা বলে। আমি এটা এনজয় করি। যদি রাজস্ব আর বাজেট সমান হতো তাহলে সিডিপির ব্যক্তব্য দেয়ার খোরাক থাকতো না।

৬৬ শতাংশ প্রকল্প বাস্তবায়ন হলে, ১০০ শতাংশ বলা হয়- সিপিডির এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ৬৬ শতাংশ কাজ শেষে কখন শতভাগ শেষ বলা হয় না। এটা ঠিক নয়। প্রকল্প হয়ত শেষ করা হয়। যত শতাংশ শেষ করা ততই বলা হয়। এমন একটি প্রমাণও তারা দেখাতে পারবেন না।

মঙ্গলবার একনেক বৈঠকে কক্সবাজার থেকে মায়ানমারের সীমান্ত পর্যন্ত রেলওয়ে লাইন নির্মাণ প্রকল্পসহ ১৮ হাজার ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে