,

জয়কে অপহরণ চক্রান্ত : যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডিবির তদন্ত দল

shafikdbb20160419085446নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলা তদন্তে যুক্তরাষ্ট্রে যাচ্ছে মহানগর গোয়েন্দার (ডিবি) একটি তদন্ত দল।

সেইসঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া এই প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর সঙ্গে জয় অপহরণ চক্রান্তের মামলার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণের চক্রান্তে’ এফবিআইকে ঘুষ দেওয়ায় যুক্তরাষ্ট্রে বিএনপির এক নেতার ছেলের দণ্ডের ঘটনায় বাংলাদেশ পুলিশ যে মামলাটি করেছিল, সেই মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, জয় অপরহরণ চক্রান্তের ঘটনায় রিমান্ডে থাকা শফিক রেহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ২০১৩ সালে শফিক রেহমান বিদেশ গিয়েছিলেন। তখন এই ষড়যন্ত্রকারীদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

‘২০১২ সাল থেকে এই অপহরণ চক্রান্তের সঙ্গে সফিক রেহমান জড়িত, এই ঘটনার সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানও জড়িত রয়েছেন। একাধিক বার তারা জয় অপহরণের চক্রান্তে সঙ্গে জড়িয়েছেন’ বলেন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে