,

গোলাম আযমের মতো খালেদারও বিচার হবে

Enu-minister20160419080921নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্দেশদাতা হিসেবে যুদ্ধাপরাধী জামায়াত নেতা গোলাম আযমের বিচার হলে, একই অপরাধে বিএনপি নেত্রী খালেদা জিয়ারও বিচার করতে হবে।

সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে বলেন, একটি মহল তার (শফিক রেহমান) অপরাধকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ওই সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদের প্রত্যক্ষ নির্দেশেই মানুষ হত্যাসহ নানা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এ কারণেই তাদের সর্বোচ্চ সাজা হয়েছে। একই অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বর্তমান নেতা খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত। কারণ জিয়ার নির্দেশেই প্রহসনের বিচারের নামে শত শত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। আর খালেদা এখন নির্দেশ দিয়ে আগুন সন্ত্রাসের নামে মানুষ মেরেছে।

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে বিদেশিরা দ্বৈতনীতি অবলম্বন করছে উল্লেখ করে ইনু বলেন, এই বিচার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক নীতি এবং বাংলাদেশের সংবিধান মেনেই বিচার করা হচ্ছে।

বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে অপরাধ ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে দাবি করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ে অপরাধীর অপরাধ ধামাচাপা দেয়ার যেমন চেষ্টা হয়েছে, তেমনি শফিক রেহমানের পক্ষ নিয়ে বিএনপির শীর্ষ নেতা তার (শফিক রেহমান) অপরাধ ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শফিক রেহমানেক গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অলিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেজর জেনারেল শিকদার আহমেদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যানালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ