,

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হল কর্মচারীর যৌন হয়রানি!

1নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে এক হল কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাকে এ সাজা দেয়া হয়। ওই কর্মচারীর নাম মোহাম্মদ আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের কর্মচারী এবং সুফিয়া কামাল হলের লন্ড্রিতে কাজ করতেন।

হলের শিক্ষার্থীরা জানায়, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এক ছাত্রী হলের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লন্ড্রির সামনে গেলে মোহাম্মদ আলী তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় চিৎকার শুনে হলের অন্য ছাত্রীরা ঘটনাস্থলে এসে আলীকে ধরে আটকে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নীলুফার নাহারসহ হলের আবাসিক শিক্ষকরা উপস্থিত থেকে আলীকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কার্যালয়ে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে আলীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা করার কারণে ওই কর্মচারীকে পুলিশে সোপর্দ করি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে