,

ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর চট্টগ্রামে গ্যাসের টার্মিনাল স্থাপনে জন্য 

 
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে তরল জ্বালানি গ্যাসের (এলপিজি) একটি টার্মিনাল করার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।আজ সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে এতে সই করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ এক সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী কথা বলেন।

21_mou+energy_india_124421

ভারতের প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলাদেশে মাননীয় জ্বালানি মন্ত্রীর আমন্ত্রণে এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের আতিথিয়েতায় আমি মুগ্ধ হয়েছি।তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে জানিয়েছেন। এতে করে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাবে। তিনি জানান, বাংলাদেশ সবসময়ই ভারতের ভালো বন্ধু। আমাদের সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে এখন ভালো।

 

তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশের সবার জন্য বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন তিনি। গত বছর জুনে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে ‘নতুন প্রজন্ম-ন্যায়ি দিশা’ নামে একটি প্রকল্প হাতে নেয় দুই দেশ।এছাড়া প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহির সঙ্গেও বৈঠক করেন তিনি। এসময় বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে