,

সিটি কর্পোরেশন ৯টা-৫টা বুঝে না : আনিসুল হক

Anishul20160418074617নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ডিএনসিসির কর্মচারীরা সময়ের বাইরে কাজ করেন। তারা ৯টা-৫টা ডিউটি বুঝে না। তাদের কোনো ছুটির দিনও নেই ।

সোমবার তেজগাঁও সাতরাস্তায় টিঅ্যান্ডটি গেটের সামনে পাবলিক টয়লেট উদ্বোধনের পর এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, গুলশানের কয়েকটি জায়গায় রাস্তা নির্মাণের কাজ চলছে। আশা করছি বর্ষা মৌসুমের আগে সেসব কাজ শেষ হবে। নির্বাচনে সময় আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ইঞ্জিনিয়াররা দিনরাত কাজ করছেন।

ঢাকার উন্নয়নের বিষয়ে মেয়র বলেন, ডিএনসিসি এলাকায় এ পর্যন্ত ৩০০টি ক্যামেরা বসানো হয়েছে। মে মাসের মধ্যে ৬০০টি বসানোর কাজ শেষ হবে। এ বছরের মধ্যে ১২০০ ক্যামেরা বসানোর মাধ্যমে অর্ধেক ঢাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, ঢাকায় ইতিমধ্যে ৪টি অত্যাধুনিক পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে। ১৪টির কাজ চলছে। ১০০টির বেশি পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা রয়েছে। তবে আমরা টয়লেট বানানোর জায়গা পাচ্ছি না। ইতোমধ্যে ঢাকার ৮৬টি পেট্রোল পাম্পের মালিকদের জায়গায় আমরা টয়লেট তৈরির জন্য আলোচনা করেছি। তবে তারা এখনো সাড়া দেয়নি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, ওয়াটার এইডের আঞ্চলিক প্রধান থেরাস মোহান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে